What is WordPress?
WordPress হলো একটি Content Management System (CMS). WordPress এর
মাধ্যমে খুব সহজেই বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। WordPress একটি Open
Source সফটওয়্যার। এটি ব্যবহার করতে কোনো রকম টাকা প্রদান করতে হয় না। Wordpress
দিয়ে ওয়েবাসাইট বানানোর জন্য কোনো প্রোগ্রামিং জানার প্রয়োজন নেই। খুব সহজেই
বিভিন্ন ধরনের টেম্পলেট এবং প্লাগিন ব্যবহার করে পছন্দ মতো ওয়েবসাইট তৈরি করা
যায়।
Why WordPress?
1.WordPress is easy to use
WordPress ব্যবহার করা খুবই সহজ। এটি ব্যবহার করতে প্রোগ্রামিং দক্ষতা থাকার প্রয়োজন না হওয়ায়, নতুনরা খুব সহজেই এটি ব্যবহার করে ওয়েবসাইট করতে পারে। WordPress এর ইউজার ইন্টারফেস খুবই ইউজার ফ্রেন্ডলি। WordPress এর Drag and Drop ফিচার ব্যবহার করে খুব সহজেই সুন্দর সুন্দর ডিজাইন তৈরী করা যায়।
2.WordPress is SEO friendly
WordPress ওয়েবসাইট SEO করা খুবই সহজ। ফলে WordPress দিয়ে তৈরি করা ওয়েবসাইট গুলো খুব সহজেই গুগল ও অন্যান্য সার্চ ইঞ্জিন গুলোতে র্যাংক করতে পারে। বিভিন্ন ধরনের প্লাগিন ব্যবহার করে সহজেই SEO করা যায়।
3.WorsPress is Secure
যেকোনো ওয়েবসাইটের জন্য Security খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। WordPress প্রতিনিয়ত Update হয়। তাই এটি নিরাপদ থাকে সবসময়। তবে নিরাপত্তা আরও বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের প্লাগিন ব্যবহার করা যায়।
