Posts

What is Domain and Hosting

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

What is Domain and Hosting 

ওয়েবসাইট তৈরি করতে হলে প্রথমেই দুইটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হয়: ডোমেইন এবং হোস্টিং।
 

Wordpress ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে হলে এটিকে রাখার জন্য একটি ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন হয়।

ডোমেইন কি?

ডোমেইন হলো একটি ওয়েবসাইটের নিজস্ব নাম বা পরিচয়। এটি একটি ঠিকানা, যা দিয়ে ব্যবহারকারীরা ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। উদাহরণস্বরূপ, "example.com" একটি ডোমেইন নাম। ডোমেইন নামটি সহজ, মনে রাখার মতো এবং আপনার সাইটের বিষয়বস্তু বা ব্র্যান্ডের সাথে সম্পর্কিত হওয়া উচিত।

ডোমেইন নাম কেনার জন্য বিভিন্ন রেজিস্ট্রার কোম্পানি রয়েছে, যেমন: GoDaddy, Namecheap ইত্যাদি। এই ডোমেইন নামগুলি সাধারণত এক বছরের জন্য রেজিস্টার করা হয়, তবে চাইলেই এটি বাড়িয়ে নেওয়া যায়।

হোস্টিং কি?

হোস্টিং হলো ওয়েবসাইটের তথ্য এবং ফাইলগুলো কোথায় রাখা হবে সে জায়গা। এটি একটি সার্ভার, যা ইন্টারনেটে ওয়েবসাইটকে ব্যবহারকারীদের জন্য সবসময় চালু রাখে। হোস্টিং ছাড়া ওয়েবসাইটের ডেটা কোথাও থাকবে না এবং এটি চালু হবে না। নিজের ব্যক্তিগত কম্পিউটার সবসময় চালু রাখা সম্ভব না। তাই বিভিন্ন হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং কিনে সেখানে নিজের ওয়েবাসাইটকে হোস্ট করতে হয়। কারন এই হোস্টিং সার্ভার গুলো সবসময় চালু থাকে। তাই যে কেউ যে কোনো সময় ওয়েবসাইট ব্যবহার করতে পারে।
 

ডোমেইন এবং হোস্টিং কেন গুরুত্বপূর্ণ?

ডোমেইন এবং হোস্টিং ওয়েবসাইট অনলাইলে উপস্থিতির দুটি প্রধান স্তম্ভ। একটি সঠিক ডোমেইন নাম নির্বাচন করলে ওয়েবসাইটের ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ে সহায়ক হয়। অন্যদিকে, ভালো হোস্টিং পরিষেবা ওয়েবসাইটের লোডিং স্পিড, সুরক্ষা এবং আপটাইম উন্নত করে।


হোস্টিং এ WordPress ইন্সটল করা খুবই সহজ।
এর জন্য হোস্টিং এর cPanel থেকে Softaoculus এ গিয়ে Wordpress সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে install এ ক্লিক করলেই Install হয়ে যায়।
তবে বিভিন্ন হোস্টিং কোম্পানির Wordpress ইন্সটল করার প্রক্রিয়া ভিন্ন হতে পারে। তাই সবচেয়ে ভালো হয় যাদের থেকে হোস্টিং কিনেছে, তাদের থেকে যেনে নেওয়া।

নতুনরা যখন Wordpress শিখবে তখন তাদের পক্ষে টাকা খরচ করে বার বার ডোমেইন, হোস্টিং ক্র‍য় করা সম্ভব না। তাই বিভিন্ন ওয়েবসাইট ফ্রী তেই ডোমেইন, হোস্টিং দিয়ে থাকে।

তাই প্রেকটিস এর জন্য আমরা ফ্রী ডোমেইন, হোস্টিং গুলোই ব্যবহার করবো।

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.